This is a toast message
Shaper Kholosh

Shaper Kholosh

Author: Kaushik Karak

₹240.00

₹300.00

Description

মহাভারত—যে মহাগাথায় ধর্ম ও অধর্ম, সত্য ও মিথ্যার চিরন্তন সংঘাতের গল্প লেখা আছে, সেই গাথারই ছায়া পড়েছে এই উপন্যাসে। মহারাজা যুধিষ্ঠির, যিনি সত্যের প্রতীক, তাঁর সিদ্ধান্ত থেকেই শুরু হয় এক নতুন রহস্যের দিগন্ত। সেই গোপন শক্তিকে দুষ্ট শক্তির হাত থেকে রক্ষা করতে তিনি লুকিয়ে রাখেন এক অজানা স্থানে। কিন্তু বর্তমান সময়ে হঠাৎই সেই শক্তি উধাও হয়ে যায়। কে নিয়ে গেল? কেন? তার পেছনে কি কোনো বৃহত্তর অশুভ পরিকল্পনা লুকিয়ে আছে? ঠিক তখনই আবির্ভাব ঘটে ইতিহাসবিদ অর্জুনকাকুর — যিনি ইতিহাসের এক বিশেষ অধ্যায়ের সাথে বর্তমান এই ঘটনাকে যেন এক সুতোয় বুনে ফেলেন। এখান থেকেই কী পাওয়া যায় কোনো বিপদের ইঙ্গিত? যে বিপদ আমাদের ভারতবর্ষের গন্ডি টপকে থাবা বসাতে চলেছে পড়শী দেশেও? কী সেই বিপদ? কী হবে শেষপর্যন্ত? অর্জুনকাকু কী পারবেন সৌম্য আর সাত্যকিকে সাথে নিয়ে এই বিপদের মোকাবিলা করতে?

লেখক কৌশিক কারক ও আকাশ চন্দ তাঁদের কল্পনার জগতে মহাভারতের এক বিশেষ ঘটনার থেকে উদ্ভূত এক অতিপ্রাকৃত শক্তির সন্ধানে পাঠককে নিয়ে গেছেন এক রোমাঞ্চকর যাত্রায়।